বটতলা আমাদের বাঙ্গালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে। মুক্ত ডানার পাখি থেকে মুক্ত মনের মানুষ কিংবা ক্লান্ত পথিকের প্রশান্তির আশ্রয় বটতলা। আমাদের জগতের বৃহৎ থেকে ক্ষুদ্র সকল বিষয়ের সহজ আলাপ হয় এই বটতলার ছায়ায়। এখানে ছোট থেকে বয়োবৃদ্ধ সবাই এসে প্রাণ খুলে কথা বলে। এই মানুষের মুখের কথার আর ক’ পয়সায় বা দাম? এই কথা দিয়ে যুদ্ধ থামানো যায় না, মাথার উপরে ছাদ পায় না, মানুষের মুখে রুটি তুলে দেওয়া যায় না; তবুও নির্জনে বসে বাউল, দার্শনিক কিংবা কোনো কবি নতুন কথার সুর, দর্শন বা একটা কবিতা লেখার ধ্যানে নিবিষ্ট। কথার জন্য যুগে যুগে বহু মানুষ নিজ দেশ ছাড়া হয়েছে, কারাবাস থেকেছে, খুন হয়েছে এমনকি কোনো কোনো শাসক কবি ও লেখকদের কবরস্থানে ভোজ উৎসব করেছে। এর পরেও মানুষের কথা থেমে নেই। এই অধিক কথার স্বার্থকতা কোথায়? কোনো স্বার্থকতা নাই জেনেও আমরা কথার সাথে। মানুষ কথা না বললে অনেক কথা চিরতরে চাপা পড়ে যায়; তাই বাঙ্গালি সংস্কৃতির বটতলার আলাপের মতো মুক্ত হোক সবার কথা। যে কথা মানুষের হৃদয়ে কান্নার সময় হিমালয়ের হাওয়া হবে, পরাজয়ে নতুন মন্ত্র হবে এবং আনন্দের সুর হবে…
যোগাযোগঃ bottola1952@gmail.com
