ভালবাসা
যেখানে ভালবাসা থাকে;
সেখানে চাওয়া-পাওয়ার গল্প থাকে না,
আাদেশ-উপদেশ থাকে না,
চোখ-নামিয়ে কথা বলার অভ্যাস থাকে না,
সেখানে থাকে শুধু-
চোখে চোখ রেখে অনুভূতির আদান প্রদান।
যেখানে ভালবাসা থাকে ;
সেখানে অভিযোগের সুযোগ থাকে না,
তীব্র অভিমান থাকতে পারে।
তেমনি রাগ থাকতে পারে না,
গভীর অনুরাগ থাকতে পারে।
যেখানে ভালবাসা থাকে ;
সেখানে পরাধীনতার শিকল-
জন্ম নিতে পারে না।
যেখানে ভালবাসা থাকে;
সেখানে এই সভ্যতার আরোপিত ‘শর্তগুলো’-
স্বাধীনতার উচ্ছ্বাসে পুড়তে পুড়তে
একদিন শর্তহীনতায় রূপ নিতে বাধ্য হয়।
এককথায়-
যেখানে ভালবাসা থাকে ;
সেখানে শুধুই ‘ভালবাসা’ থাকে,
আর কিছু থাকার প্রয়োজন পড়ে না।
কবি নির্দয় দার্শনিক
