ইচ্ছেগুলি
অনেকদিনের ইচ্ছে ছিল তোমার সাথে কথা বলার, কিছু সময় আড্ডা দেওয়ার
আজকে সুযোগ পেয়ে কথা বলতে গেলাম
তুমি অপ্রস্তুত হয়ে গেলে
সপ্রতিভ ছিলে নাহ একটুও
হালকা নার্ভাস লাগছিল
আমিও নেশার ঘোরে কি না কি! বলেছি
মাইন্ড করলে ক্ষমা করে দিও।
আর হয়তো এইভাবে কথা হবে নাহ
আবারও সামনাসামনি দেখা হইলে ভাই বলে সম্ভোধন কইরো!
হয়তো কোন একদিন সাহস করে একটা সিগারেট গিফট দিতে চাইব
তুমি কয়েকটি লাজুক চুম্বনে নি:শেষ করে দিও।
একই এলাকায় আড্ডা হয়
মাঝে মাঝে হয়তো চোখাচোখি হবে, কথা হবে নাহ
তুমি আরেকটা নতুন প্রেমিক মনে করে মাফ করে দিও।
ফেসবুকে তোমার ফলোয়ার সংখ্যা ১১০০
আমি নাহয় ১১০১ হয়েই কিছুদিন ঝুলে রইব।
তারপর ও তোমাকে দেখার আশায় আমি একবার অন্তত ভার্সিটি গেইটে যাব।
কবি: আপেল সাংমা
